ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ দিন আরও ২১৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৮৯ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭৫৮ জন ও ঢাকার বাইরে ২২১ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৪ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৬৩ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫১ জন।

চলতি বছর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৭১ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫১৯ জন।

এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑